- Wine ব্যবহার করে আপনি উইন্ডোজের কিছু সফটওয়ার ব্যবহার করতে পারেন। এই জন্য টার্মিনাল খুলে লিখুন - sudo apt-get install wine cabesxtract recode
- এখন থেকে উইন্ডোজ সফটওয়্যার চালাতে পারবেন উবুন্তুতে। যদি কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে ডিএলএল না পাওয়ার এরর দেয়। তবে রান করুন winecfg
- তারপর libraries ট্যাবে গিয়ে New override for library থেকে প্রয়োজনীয় ডিএলএলটা সিলেক্ট করে Add করুন। আর যদি ওখানে না পাওয়া যায় তবে dlldump.com থেকে ডিএলএলটা ডাউনলোড করুন। এরপর সেটা ~/.wine/drive_c/windows/system32 ফোল্ডারে কপি করুন। বুঝতেই পারছেন ~/.wine/ হচ্ছে আপনার ফেইক উইন্ডোজ ড্রাইভ।