- উবুন্টুতে কম্পিজ চালু করতে প্রথমেই গ্রাফিক্স ড্রাইভার সক্রিয় করে নিতে হবে। এনভিডিয়া এবং এটিআই ঘরাণার গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীরা সিনাপ্টিক থেকে envyng প্যাকেজটি ইনস্টল করুন, এরপর System Tools>> EnvyNG থেকে আপনার গ্রাফিক্স কার্ড মডেল অনুযায়ী গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করে নিন।ইন্টেল ও অন্যান্য ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীরা System>> Administration>> Hardware Drivers থেকে প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করুন।
- ড্রাইভার ইন্সটলের পর ইনস্টল করতে হবে কম্পিজের সর্বশেষ এবং অতিরিক্ত প্যাকেজসমূহ। উবুন্টু রিপোজিটরিতে এখন পর্যন্ত কম্পিজের সর্বশেষ সংস্করণ আসেনি। এতে কিউব ডিফরমেশন সহ আরও কিছু ইফেক্ট পাওয়া যাবে না।
- কম্পিজ ইনস্টল করতে: প্রথমে সিনাপ্টিক এর Settings Menu থেকে Repositories এ ক্লিক করুন। এবার থার্ড পার্টি সফটওয়্যার ট্যাবে গিয়ে এ্যাড বাটনে ক্লিক করুন। এ্যাপ্ট লাইনে deb http://ppa.launchpad.net/compiz/ubuntu hardy main লিখে এন্টার চাপুন। সিনাপ্টিকের উপরে ডানদিকের রিলোড বাটনে ক্লিক করুন।
- রিপোজিটরি রিফ্রেশ সম্পন্ন হওয়ার পর সিনাপ্টিক বন্ধ করে দিন। একটি টার্মিনাল চালু করে নীচের কমান্ডটি রান করুন
sudo apt-get install compiz compizconfig-backend-gconf compizconfig-settings-manager compiz-core compiz-fusion-plugins-extra compiz-fusion-plugins-main compiz-gnome compiz-plugins
ব্যাস, আপনার কম্পিজ ইনস্টল শেষ! এবার Alt+F2 চেপে compiz –replace লিখে এন্টার চাপুন। সবকিছু ঠিকভাবে সেটআপ হয়ে থাকলে কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হয়ে যাবে আপনার কম্পিজ ফিউশন - সিস্টেম স্টার্টআপের সময় কম্পিজ ফিউশন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করতে চাইলে System>> Preferences>> Sessions এ গিয়ে স্টার্টআপ ট্যাবে এ্যাড বাটনে ক্লিক করুন। নতুন এন্ট্রিটির নাম দিন compiz fusion এবং কমান্ডের ঘরে compiz –replace লিখে OK করুন।
- কম্পিজের সকল প্লাগইন নিয়ন্ত্রণ করতে পারবেন কম্পিজকনফিগ সেটিংস ম্যানেজার থেকে। এটি চালু করতে System>> Preferences>> Compizconfig Settings Manager এ ক্লিক করুন অথবা Alt+F2 চেপে ccsm লিখে এন্টার চাপুন।
সুত্রঃ আলোকিত