Skip to content
Tareq Hasan

সি ড্রাইভ বা ডি ড্রাইভ এভাবে অন্যান্য ড্রাইভ চিনবো কিভাবে?

আপনি কি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইন্সটল করেছেন নাকি একটা হার্ডডিস্কে আলাদাভাবে ইন্সটল করেছেন? যাহোক ধরে নিচ্ছি উইন্ডোজের পাশাপাশি ইন্সটল করেছেন। উইন্ডোজের সকল ফ্যাট/এনটিএফএস পার্টিশন পাবেন উবুন্টুর /media ফোল্ডারে। এখানে প্রাইমারি হার্ডডিস্কের সর্বপ্রথম পার্টিশনটির নাম হবে sda0… এভাবে পর্যায়ক্রমে sda1/2/3/4 এভাবে পাবেন পার্টিশনগুলো। একাধিক হার্ডডিস্ক থাকলে sdb0/1/2/3 ইত্যাদি নাম হবে।