- Terminal এ লিখুন sudo apt-get install build-essential, এটা রান করলে যাবতীয় কম্পাইলার ইনস্টল হবে। এরপর টার্মিনাল খুলুন এবং ফাইলগুলো যেখানে আছে সেখানে যান। ধরলাম, test.cpp ফাইলটা আপনার হোম ফোল্ডারের Codes/CPP/ নামক ফোল্ডারে রয়েছে, তাহলে নিচের কমান্ডগুলো রান করুন -
- cd ~/Codes/CPP/
- g++ test.cpp
- ./a.out
- প্রথম লাইনে আমরা নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করলাম। দ্বিতীয় লাইনে কম্পাইল করলাম, ফলে a.out নামে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরী হলো। তৃতীয় লাইনে এটা রান করলাম।
সুত্রঃ স্বপ্নচারী