Wine ব্যবহার করে আপনি উইন্ডোজের কিছু সফটওয়ার ব্যবহার করতে পারেন। এই জন্য টার্মিনাল খুলে লিখুন - sudo apt-get install wine cabesxtract recode
এখন থেকে উইন্ডোজ সফটওয়্যার চালাতে পারবেন উবুন্তুতে। যদি কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে ডিএলএল না পাওয়ার এরর দেয়। তবে রান করুন winecfg
তারপর libraries ট্যাবে গিয়ে New override for library থেকে প্রয়োজনীয় ডিএলএলটা সিলেক্ট করে Add করুন। আর যদি ওখানে না পাওয়া যায় তবে dlldump.com থেকে ডিএলএলটা ডাউনলোড করুন। এরপর সেটা ~/.wine/drive_c/windows/system32 ফোল্ডারে কপি করুন। বুঝতেই পারছেন ~/.wine/ হচ্ছে আপনার ফেইক উইন্ডোজ ড্রাইভ।