- অনেক সময় ডিস্ট্রো রি-ইন্সটল করা প্রয়োজন পড়ে তখন যাদের কাছে রিপো নেই তাদের জন্য ভালো সমস্যার সৃষ্টি হয়। আবার নেট থেকে সেই একই সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করা যেমন সময়সাপেক্ষ তেমনই বিরক্তিকর। এইরকম সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই অনেক ভাবে ব্যাকাপ করে নেন সব সফটওয়্যার এর, নিচে দুইটি পদ্ধতি দেয়া হলঃ
- পদ্ধতি একঃ আগেই বলা হয়েছে Apton CD এর কথা। এটির সাহায্যে সহজেই আপনি আপনার ইন্সটল করা সফটওয়ার গুলা সিডিতে ব্যাক আপ নিতে পারেন
- পদ্ধতি দুইঃ এখানে ডেব ফরম্যাটের সফটওয়্যার এর (ডেবিয়ান বেইসড সব ডিস্ট্রো উবুন্টু সহ) ব্যাকাপ করার জন্য একটা পদ্ধতি তুলে ধরা হচ্ছেঃ
- ডিপিকেজি সফটওয়্যার টি সরাসরি ইন্টারনেট থেকে ইন্সটল করার জন্য টার্মিনাল খুলে কোডটি পেস্ট করুন, $ sudo apt-get install dpkg-repack fakeroot
- এবার $ mkdir ~/dpkg-repack; cd ~/dpkg-repackলিখুন। ডিপিকেজি-রিপ্যাক নামক একটি ডিরেক্টরি খোলা হল এবং সেটাতে প্রবেশ করা হল।
- এই কমান্ডের সাহায্যে সব সফটওয়্যারের ব্যাকাপ নিয়ে নিন $ fakeroot -u dpkg-repack `dpkg –get-selections | grep install | cut -f1`
- ধৈর্য ধরে অপেক্ষা করুন সময় লাগতে পারে। এখন হোম ফোল্ডারে গিয়ে ডিপিকেজি রিপ্যাক নামক ফোল্ডারে আপনি সব সফটওয়্যারের ব্যাকাপ দেখতে পারবেন। চেক করে নিন।
- রি ইন্সটল করতে চাইলে আবার সেই ফোল্ডারে নেভিগেইট করুন যেখানে আপনি সেইভ করে রেখেছিলেন ফোল্ডারটি অবশ্যই অন্য ড্রাইভে রেখেছেন এবার, হোম ফোল্ডারে নয়। তবে ভালো হয় আবার কপি পেস্ট করে হোমে নিয়ে আসলে। এখন সিডি কমান্ড দিয়ে হোমে সেই ফোল্ডার নেভিগেট করে নিম্নের কমান্ড দিয়ে সহজেই রি-ইন্সটল করে নিন
sudo dpkg -i *.deb
সুত্রঃ আহমাদ মুজতবা