এটা হার্ডির একটা বাগ। উবুন্তু চালুর পর যদি ল্যানের উইন্ডোজ চালু হয়। তবে সেগুলো দেখা যায় না। আপাতত উইন্ডোজ আগে চালু করতে হবে। এই সমস্যা অন্যান্য উবুন্তু ভার্সনে ছিল না।
অনেক সময় ডিস্ট্রো রি-ইন্সটল করা প্রয়োজন পড়ে তখন যাদের কাছে রিপো নেই তাদের জন্য ভালো সমস্যার সৃষ্টি হয়। আবার নেট থেকে সেই একই সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করা যেমন সময়সাপেক্ষ তেমনই বিরক্তিকর। এইরকম সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই অনেক ভাবে ব্যাকাপ করে নেন সব সফটওয়্যার এর, নিচে দুইটি পদ্ধতি দেয়া হলঃ পদ্ধতি একঃ আগেই বলা …
command line হচ্ছে টার্মিনাল (উইন্ডোজের ডসের মতো) লেখা কমান্ডগুলো। যেগুলো ব্যবহার করে টাইপ করে অনেকগুলো কাজ একটি কমান্ডের মাধ্যমে করা যায়। কমান্ড লাইন ব্যবহার করে কাজ দ্রুত করা গেলেও কমান্ডগুলো ঠিক ঠিক ভাবে প্রয়োগ না করলে কোন কাজ করবে না। তাই অনেকেই কমান্ড লাইন ব্যবহার করা পছন্দ করেননা (যেমন অনেকেই ডস পছন্দ করেন না)
এক্সপি সিডি দিয়ে বুট করে R চেপে রিকভারি কনসোলে প্রবেশ করে অপারেটিং সিস্টেম এর সংখ্যা নির্বাচন করুন এবং এ্যাডমিন পাসওয়ার্ড দিন। এরপর যথাক্রমে fixmbr এবং fixboot কমান্ড দুটো প্রয়োগ করে exit লিখে এন্টার চাপুন এবং সিডিটি ড্রাইভ থেকে বের করে নিন।
আপনার ড্রাইভগুলো কি একই হার্ডডিস্কে? এরা কি এনটিএফএস? যদি উত্তর হ্যাঁ হয়। তবে এরকম হওয়ার কথা ছিল না। সবকিছু স্বয়ংক্রিয়ভাবেই হওয়ার কথা ছিল। ntfs-3g, ntfs-config ইনস্টল করুন। এটি ইন্সটল করতে টার্মিনালে লিখুন sudo apt-get install ntfs-config ntfs-3g । এবারে Applications > System Tools > NTFS Configuration Tool চালু করে এনটিএফএস রিড/রাইট অন/অফ করুন। এবারও যদি …
ডকুমেন্ট, মিউজিক, পিকচার ফোল্ডার পাবেন উবুন্টুর Places মেনুতে, এক্সপ্লোরারে ডকুমেন্টের পাথ হল /home/USERNAME । এর ভেতরেই ইউজারের সর্বময় ক্ষমতা। এর বাইরে অন্য কোথাও ইউজারের অধিকার নেই।
আপনি কি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইন্সটল করেছেন নাকি একটা হার্ডডিস্কে আলাদাভাবে ইন্সটল করেছেন? যাহোক ধরে নিচ্ছি উইন্ডোজের পাশাপাশি ইন্সটল করেছেন। উইন্ডোজের সকল ফ্যাট/এনটিএফএস পার্টিশন পাবেন উবুন্টুর /media ফোল্ডারে। এখানে প্রাইমারি হার্ডডিস্কের সর্বপ্রথম পার্টিশনটির নাম হবে sda0... এভাবে পর্যায়ক্রমে sda1/2/3/4 এভাবে পাবেন পার্টিশনগুলো। একাধিক হার্ডডিস্ক থাকলে sdb0/1/2/3 ইত্যাদি নাম হবে।
উবুন্টুতে আপনি ফাইল সিস্টেমের কোন ফাইলই সাধারণ ইউজার হিসাবে পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারবেন না। বিশেষ প্রয়োজনে সিস্টেম ফাইল এডিট করতে আপনাকে রুট ইউজার হতে হবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া সিস্টেম ফাইল এডিট করার কোনই দরকার নেই। আর উবুন্টুতে উইন্ডোজের মত আলাদা রুট ইউজার লগ-ইন নেই। সাধারণ ইউজারের লগ-ইন সেশনেই টার্মিনাল(Applications>> Accessories>> Terminal) থেকে …
উবুন্টুতে ফন্ট ফোল্ডার হচ্ছে fonts:/// এক্সপ্লোরারের (Places > Home folder, আসল নাম নটিলাস) লোকেশন বারে (এখানে উপরে বাম কোণায় একটা পেন্সিলের আইকন দেখছেন। সেটাতে ক্লিক করুন। তাহলেই লোকেশন বার আসবে) fonts:/// লিখে এন্টার চেপে ফন্ট ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। কোন ফন্ট ইন্সটল করতে চাইলে প্রথমে fonts:/// ফোল্ডারে ফন্টটি কপি করুন। এরপর টার্মিনাল থেকে sudo fc-cache …