প্রথমেই একটা কথা বলে নেই, এই লেখাটা একইসাথে বিজ্ঞাপনধর্মী এবং আবেদনধর্মী। আপনি যদি বিজ্ঞাপনকে অতিশয় ঘৃণা করেন তবে আমরা দুঃখিত এই বিজ্ঞাপন প্রচারের জন্য, তারপরও অনুরোধ করবো সামান্য সময় নষ্ট করে একটু কষ্ট করে পড়ুন। আর যদি বিজ্ঞাপনের ফ্যান হন তাহলেও আমরা দুঃখিত, কারন এইটা আমাদের লেখা জীবনের প্রথম বিজ্ঞাপন (জীবনের প্রথম আবিষ্কারে বিজ্ঞানী এডিসনও …
উবুন্টু লিনাক্স সম্বন্ধে সব লেখা প্রজন্ম ফোরাম ও আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশিত। এই লেখাগুলো লেখা হয়েছে বিভিন্ন জনের সমস্যা ও তার সমাধানের পরিপ্রেক্ষিতে। এই সমাধান গুলো দিয়ে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন স্বপ্নচারী (নাসিম ভাই), আলোকিত, শামীম ভাই, উন্মাতাল তারুণ্য, আশাবাদী, আহমাদ মুজতবা, তানিম, কারিগর, সহজ সহ আরো অনেকে। আমি শুধু সম্পাদনার দ্বায়িত্ব পালন করেছি। আমরা …
লিনাক্স একটি ফ্রি অপারেটিং সিস্টেম। এটি ব্যবহার করার জন্য আপনাকে এটি পয়সা দিয়ে কিনতে হবে না, যেটি করতে হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য। এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে যেসব সফটওয়ার ব্যবহার করা হয় সেগুলোও বিনামূল্যে পাওয়া যায়। সুতরাং এটি ব্যবহার করলে আমাদের সফটওয়ার পাইরেসি করতে হয় না। লিনাক্স এমন একটি অপারেটিং সিস্টেম যেটি …
লিনাক্সের অনেকগুলো ভার্শন আছে। যে গুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন। যেমনঃ রেড হ্যাট লিনাক্স, ম্যান্ড্রিভা, ডেবিয়ান, সুসে ইত্যাদি। এ ধরনের একটি ডিস্ট্রিবিউশন হচ্ছে ঊবুন্টু। বর্তমানে এটির ৮.০৪ ভার্সন চলছে, যার নাম উবুন্টু হার্ডি হ্যারন। লিনাক্সের মাঝে উবুন্টুই হচ্ছে সবচেয়ে ব্যবহার বান্ধব ডিস্ট্রিবিউশন। উবুন্টুর আবার ৪ ধরনের ভার্সন আছে। যেমনঃ উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, এক্স-উবুন্টু।
উবুন্টু ইন্সটল করতে হলে প্রথমেই আপনার একটি সিডির দরকার হবে। যেটাকে লাইভ সিডি বলা হয় (ইন্সটল না করেও সিডি থেকে সরাসরি অপারেটিং সিস্টেম চালানো যায়)। এটি আপনি ক্যানোনিকাল করপোরেশন থেকে ফ্রি পেতে পারেন। এজন্য আপনাকে শিপইট এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ঠিকানা দিতে হবে। এক মাসের মধ্যেই আপনি আপনার সিডি পেয়ে যাবেন। এটি ইন্সটল …
এখানে আপনাদের নোকিয়া ৩১১০ সেট ব্যবহার করে কিভাবে কানেকশন দিবেন, তা দেখানো হবে। আপনি উইন্ডোজে থাকা অবস্থায় Gnome PPP (http://launchpadlibrarian.net/10692409/gnome-pppfixedforgutsy_0.3.24-1_i386.deb )সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এরপর উবুন্টুতে ঢুকে সফটওয়ার টি ইন্সটল করুন। আপনার সেটটি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করুন। এবার উবুন্টুর Applications>>Internet মেনু থেকে Gnome PPP চালু করুন। Setup মেনু থেকে মডেম অংশের Detect বাটনে ক্লিক …
উবুন্টুতে বিল্টইন ভাবে সব অডিও সাপোর্ট নেই। যেই ফরমেট গুলো মুক্ত, সেগুলোই শুধু দেওয়া আছে। আপনি mp3 চালাতে চাইলে কোডেক ডাউনলোড করতে হবে। উবুন্টুর সব সফটওয়ার একটি জায়গায় মজুদ করে রাখা আছে। যেটাকে বলা হয় রিপোজারেটরী। সেখান থেকেই এটি ডাউনলোড করে নিতে হবে। যদি আপনার কাছে রিপোজারেটরী সিডি বা ডিভিডি থাকে, তাহলেও হবে। অথবা, গান …
এই জন্যে আপনাকে Startup Manager ইন্সটল করতে হবে। System >> Administration >> Synaptic Package Manager এ যান। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন। এখানে সার্চ করার জন্য দূরবীনের একটা আইকন আছে। ওখানে ক্লিক করে startup manager লিখে সার্চ দিন। তারপর startup manager এ মার্ক করে ওকে করুন। ফলে এটি ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে। এখন এক্সপি কে …
আপনার ড্রাইভ (NTFS) যদি সঠিকভাবে মাউন্ট না করতে পারে, তাহলে এই সমস্যা হয়। সঠিকভাবে মাউন্ট করতে এইখানেই একটা পোস্ট দেওয়া আছে, খেয়াল করুন। আর আপনি সহজেই অন্যভাবে করতে পারেন। ওয়ালপ্যাপার home/user/pictures তে রাখুন। তারপর change desktop background এ গিয়ে add করুন।
এইজন্যে আপনার রিপোজারেটরী সিডি বা ডিভিডি লাগবে। এটি হলে আপনি সহজেই এই কাজ করতে পারবেন। অথবা, যার পিসিতে উবুন্টু ইন্সটল করা আছে এবং মাল্টিমিডিয়া সাপোর্ট আছে সেখান থেকেও নিতে পারেন। এই জন্যে আপনাকে Apton CD ব্যবহার করতে হবে। যার পিসিতে এইসব আছে। সেখানে Apton CD ইন্সটল করুন (http://aptoncd.sourceforge.net/index.html) অথবা রিপো খুঁজে দেখুন। ইন্সটল হয়ে গেলে …