- এখানে আপনাদের নোকিয়া ৩১১০ সেট ব্যবহার করে কিভাবে কানেকশন দিবেন, তা দেখানো হবে। আপনি উইন্ডোজে থাকা অবস্থায় Gnome PPP (http://launchpadlibrarian.net/10692409/gnome-pppfixedforgutsy\_0.3.24-1\_i386.deb )সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
- এরপর উবুন্টুতে ঢুকে সফটওয়ার টি ইন্সটল করুন। আপনার সেটটি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করুন। এবার উবুন্টুর Applications>>Internet মেনু থেকে Gnome PPP চালু করুন।
- Setup মেনু থেকে মডেম অংশের Detect বাটনে ক্লিক করে দেখুন মডেম খুঁজে পায় কিনা**… খুঁজে পেলে INIT Strings মেনুতে গিয়ে INIT 2 তে ডাবল ক্লিক করে at+cgdcont=,,“gpinternet” লিখে Enter চাপুন এবং উইন্ডোটি বন্ধ করুন…
- ইউজারনেম এবং পাসওয়ার্ড উভয় ঘরেই gp লিখে এবং ফোন নম্বর এর ঘরে *99***1# লিখে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই মডেমটি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যাবে এবং ইন্টারনেট ব্রাউজসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবেন।
সুত্রঃ আলোকিত
- যদি আপনার কোন আইএসপি’র লাইন থাকে, তাহলে সম্ভবত আপনাকে দুটি কাজ করতে হবে নেট কনফিগার করার জন্যঃ ম্যাক অ্যাড্রেস পরিবর্তন, টিসিপি / আইপি পরিবর্তন, একটা ডায়ালার তৈরী।
- ম্যাক আইডি পরিবর্তন করার জন্য উইন্ডোজ থেকে http://packages.ubuntu.com/ এ গিয়ে macchanger ডিপেন্ডেন্সী সহ ডাউনলোড করুন। ডিপেন্ডেন্সী হলঃ কোন কোন ক্ষেত্রে একটি ফাইল আরেকটার উপর নির্ভর করে, তখন একটা আরেকটার উপর ডিপেন্ড করে। তাই ওটাকে কাজ করাতে হলে দুইটা ফাইলই লাগে।
- টিসিপি এড্রেস পরিবর্তন করা সহজ। উবুন্টু চালু করার পর উপরেই দেখবেন দুটো কম্পিউটারের ছবিসহ একটা আইকন আছে, সেখানে ডাবল ক্লিক করে কিছুক্ষণ ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন! সেখান থেকে আপনার টিসিপি / আইপি চেঞ্জ করে নেন।
- ডায়ালার তৈরীর জন্য pppoeconf কমান্ডটি ব্যবহার করতে হবে। টার্মিনালে (Applications >> Accessories >>Terminal) এ গিয়ে sudo pppoeconf লিখে এন্টার চাপুন, রুট পাসওয়ার্ড দিন। এরপর সে যা যা বলে সব ইয়েস ইয়েস করুন খালি ইউজারনেম এবং পাসওয়ার্ড কিছু দিতে হবে না। ইউজারনেম ছাড়া যদি কাজ করতে রাজি না হয় তবে পছন্দমত কিছু একটা বসিয়ে দিন!
- ব্যাস! এরপর ফায়ারফক্স চালু করে দেখুন নেট ব্রাউজ করতে পারেন কিনা। তবে ফায়ারফক্সের ফাইল মেনুর মধ্যে দেখে নিবেন, যদি Work Offline এ টিক চিহ্ন দেয়া থাকে, তাহলে কিন্তু হবে না।
সুত্রঃ আলোকিত
One thought on “উবুন্টুতে ইন্টারনেট কানেকশান কিভাবে দেবেন?”
আমি এতোদিন KPPP ব্যবহার জানতাম। আজকে আপনার কাছ থেকে GPPP শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। আশা নিয়মিত বিভিন্ন টিপস পোস্ট করবেন।