Skip to content
Tareq Hasan

Tagউবুন্টু

সি ড্রাইভ বা ডি ড্রাইভ এভাবে অন্যান্য ড্রাইভ চিনবো কিভাবে?

আপনি কি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইন্সটল করেছেন নাকি একটা হার্ডডিস্কে আলাদাভাবে ইন্সটল করেছেন? যাহোক ধরে নিচ্ছি উইন্ডোজের পাশাপাশি ইন্সটল করেছেন। উইন্ডোজের সকল ফ্যাট/এনটিএফএস পার্টিশন পাবেন উবুন্টুর /media ফোল্ডারে। এখানে প্রাইমারি হার্ডডিস্কের সর্বপ্রথম পার্টিশনটির নাম হবে sda0... এভাবে পর্যায়ক্রমে sda1/2/3/4 এভাবে পাবেন পার্টিশনগুলো। একাধিক হার্ডডিস্ক থাকলে sdb0/1/2/3 ইত্যাদি নাম হবে।

উইন্ডোজ নামক ফোল্ডারটিকে আমরা যেমন সমীহ করে চলি। উবুন্টুতে তেমন কোনটিতে কোন পরিবর্তন করা যাবেনা?

উবুন্টুতে আপনি ফাইল সিস্টেমের কোন ফাইলই সাধারণ ইউজার হিসাবে পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারবেন না। বিশেষ প্রয়োজনে সিস্টেম ফাইল এডিট করতে আপনাকে রুট ইউজার হতে হবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া সিস্টেম ফাইল এডিট করার কোনই দরকার নেই। আর উবুন্টুতে উইন্ডোজের মত আলাদা রুট ইউজার লগ-ইন নেই। সাধারণ ইউজারের লগ-ইন সেশনেই টার্মিনাল(Applications>> Accessories>> Terminal) থেকে …

ফন্ট ফোল্ডার কোনটি? অর্থাৎ কিভাবে নতুন ফন্ট যেমন ইউনিকোড ফন্টগুলো ইনস্টল করব?

উবুন্টুতে ফন্ট ফোল্ডার হচ্ছে fonts:/// এক্সপ্লোরারের (Places > Home folder, আসল নাম নটিলাস) লোকেশন বারে (এখানে উপরে বাম কোণায় একটা পেন্সিলের আইকন দেখছেন। সেটাতে ক্লিক করুন। তাহলেই লোকেশন বার আসবে) fonts:/// লিখে এন্টার চেপে ফন্ট ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। কোন ফন্ট ইন্সটল করতে চাইলে প্রথমে fonts:/// ফোল্ডারে ফন্টটি কপি করুন। এরপর টার্মিনাল থেকে sudo fc-cache …

উবুন্টুতে কিভাবে রুট ইউজার হিসেবে লগইন করবেন?

উবুন্টুতে আপনি ফাইল সিস্টেমের কোন ফাইলই সাধারণ ইউজার হিসাবে পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারবেন না। বিশেষ প্রয়োজনে সিস্টেম ফাইল এডিট করতে আপনাকে রুট ইউজার হতে হবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া সিস্টেম ফাইল এডিট করার কোনই দরকার নেই। আর উবুন্টুতে উইন্ডোজের মত আলাদা রুট ইউজার লগ-ইন নেই। সাধারণ ইউজারের লগ-ইন সেশনেই টার্মিনাল(Applications>> Accessories>> Terminal) থেকে …

উবুন্টুতে কিভাবে প্রথম আলো পড়বেন?

প্রথম আলো যেহেতু ইউনিকোড ফন্ট ব্যবহার করেনা, সেহেতু সবার কাছে ভালভাবে নাও আসতে পারে। প্রথম আলো মূলত তৈরী করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারকে লক্ষ্য করে। এটি দেখার জন্য উবুন্টুতেও আপনাকে ies4linux সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর তার জন্য ভিজিট করুন-http://www.psychocats.net/ubuntu/ies4linux । তারপর ফন্ট ইন্সটলের নির্দেশনা অনুসরন করে ফন্ট ইন্সটল করুন। সুত্রঃ সহজ

উবুন্টুর কিছু মৌলিক ধারনা

লিনাক্সের ফাইলসিস্টেমে ড্রাইভ বলতে কিছু নেই। এখানে ফোল্ডার, ফাইল, ডিভাইস সবকিছু একটা ট্রি-র নিচে থাকে। সেই গাছের গোড়া হচ্ছে / (slash)। এখান থেকেই বিভিন্ন ফোল্ডার, ফাইল, ডিভাইস, পার্টিশন প্রভৃতি মাউন্ট হয়। মাউন্ট মানে সোজা বাংলায় যুক্তকরণ। আর সোজা ইংরেজীতে এটাচ। এখান থেকে বিভিন্ন ফোল্ডার সাজানো থাকে। তার মধ্যে জানা প্রয়োজন কয়েকটা বিশেষ ফোল্ডার। সেগুলো হচ্ছে: …